খুলনা মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর ইকবালনগর রোডস্থ পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. এরশাদ আলী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান, সাবেক নির্বাহী সদস্য আব্দুল খালেক আজীজী ও মো. আবুল হাসান, রফিকুল ইসলাম, হারুন অর রশীদ, মো. ফোরকান আলী প্রিন্স, মো. আমিরুল ইসলাম, মো. আতাহার হোসেন জোয়ারদার প্রমুখ। সভায় সমিতিকে আরো গতিশীল করতে বিস্তারিত আলোচনা হয়।