খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৬, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র‌্যাব ৬ ও র‌্যাব ৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলার এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য পদ হারান।