খুলনায় সাংবাদিক মিলনের মায়ের ইন্তেকাল - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাংবাদিক মিলনের মায়ের ইন্তেকাল

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৫, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ মিলনের মা আঞ্জুমানয়ারা বেগম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টায় খুলনার শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৯ আগস্ট ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মিলনদের বাড়ি খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।

মরহুমার জানাজা বাদ জোহর বঙ্গবাসী স্কুল রোডের খালিশপুর খাদিমুল ইসলাম মাদ্রাসা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক মিলনের মায়ের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে মোহাম্মদ মিলনের আম্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।