খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ আদল ও কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাব্বির আলম বাবু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গেছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের তুলে নিয়ে যায়। এসময়ে বাসার মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে তারা। বিকেল ৪টার পর্যন্ত তাদের কোন সন্ধান জানাতে পারেনি পুলিশ।
বিনাওয়ারেন্টে বাসা থেকে নিরীহ ছাত্রদল নেতাদের এভাবে তুলে নেয়া আওয়ামী আজ্ঞাবহ পুলিশের নতুন চরিত্র নয়। অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধ করে আটককৃত ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ আদল ও সাব্বির আলম বাবুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
প্রসঙ্গত্ব, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে পুলিশী হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে গণগ্রেফতারের প্রতিবাদে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে। এ কর্মসূচি পন্ডুল করতে খুলনায় পুলিশ আওয়ামী পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। খুলনার পুলিশ এহেন অপেশার সন্ত্রাসী কর্মকান্ড নেই যা করছে না। অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।।
