খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৭, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমুরিয়ায় দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে ডুমুরিয়া থানাধীন ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), মেয়ে ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যে কোনো সময় নিজ বাড়িতে পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

NA 3