খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৯, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

মৃত রিয়া বেগম পিরোজপুরের বড়ভাই জোড়া এলাকার বাসিন্দা। তিনি গত রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৮১৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৭৮ জন রোগী ভর্তি রয়েছে।