খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মোট ভর্তি ৬৫ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মোট ভর্তি ৬৫

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীপক (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

মৃত দীপক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজারিয়ার দীনবন্ধু’র ছেলে দীপক (৩৭)। গত শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৭৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। ভর্তি হয়েছেন ২১ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি রয়েছে।