কিস্তির টাকা জোগাড় হওয়ার আগেই প্রাণ গেল আমজাদের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিস্তির টাকা জোগাড় হওয়ার আগেই প্রাণ গেল আমজাদের

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সোমবার ছিল আমজাদের কিস্তি দেওয়ার নির্ধারিত দিন। দেড় হাজার টাকার কিস্তি পরিশোধের নির্ধারিত সময় ছিল বেলা ১১টা পর্যন্ত। তাই সকালে না খেয়েই সিএনজি নিয়ে বেরিয়ে পড়েছিলেন আমজাদ হোসেন। কিস্তি পরিশোধের পর পরিবারের জন্য বাজার নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু আমজাদের আর বাড়ি ফেরা হয়নি। কিস্তির টাকা জোগাড় হওয়ার আগেই ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে প্রাণ হারান তিনি।

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আমজাদসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।