এসিআই মটরসে চাকরি, কর্মস্থল ঢাকায় - জনবার্তা
ঢাকা, , |

এসিআই মটরসে চাকরি, কর্মস্থল ঢাকায়

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার

বিভাগ: ইয়ামাহা মোটরসাইকেল

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ

অন্যান্য যোগ্যতা: ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি), অটোমোবাইল বিষয়ে জ্ঞান, ব্র্যান্ড পরিকল্পনা, ডিজিটাল মার্কেটিং, এমএস অফিস স্যুট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৭ থেকে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪