একাধিক পদে চাকরি দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একাধিক পদে চাকরি দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী বিশ্ববিদ্যালয়
পদের সংখ্যা : ৩টি
জনবল নিয়োগ : ৭ জন

পদের নাম: ইমাম (কেন্দ্রীয় মসজিদ)
পদের সংখ্যা: ১টি
বেতন : ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ইসলামী শিক্ষায় মাস্টার্স/৪ বছরে মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি।

পদের নাম: অফিস সহায়ক (রেজিস্ট্রার অফিস সাদ্দাম হোসেন হল)
পদের সংখ্যা : ২টি
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান

পদের নাম: ক্লীনার ৩ জন, মালী ১ জন (কমন সার্ভিস, এস্টেট অফিস)
পদের সংখ্যা: ৪টি
বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

আবেদন ফি : ১ নং পদের জন্য ১১০০ টাকা, ২ ও ৩ নং পদের জন্য ৬০০ টাকা ব্যাংক ড্রাফট/পে অর্ডার করতে হবে।
কর্মস্থল : কুষ্টিয়া

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর আগামী ১১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৩