আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৫, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাজধানীর ১২/১ পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক এমপি আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

মো. আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।