আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি নেন।

স্কুলজীবন থেকে শুরু করে ছাত্রজীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন খোকন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী খোকন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে যোগদানের আগে আশরাফুল আলম খোকন চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি ছয় বছর কাজ করেছেন।