আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার খেলার সর্মথন নিয়ে বাকবিতণ্ডার জেরে চাঁদপুরে দশম শ্রেণির ছাত্র মেহেদীকে (১৬) ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু বরকত (২০)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে এ ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বরকতকে আটক করা হয়েছে। হাসপাতাল থেকে মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা রয়েছে।