আইসিইউতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইসিইউতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২১, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

শারীরিক অবস্থার অবনতি হয়েছে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি।

এর আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন বিএনপির এই নেতা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। গ্রেফতার হওয়ার আগে তার হার্টে রিং পরানো হয়েছে।

৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ।

ঢাকার প্রবেশ মুখে বিএনপি অবস্থান কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা করে পুলিশ। তার মধ্যে ৪টি মামলায় আসামি বিএনপির এই নেতা।