সেই ওসি মোয়াজ্জেমের হাইকোর্টে জামিন - জনবার্তা
ঢাকা, , |

সেই ওসি মোয়াজ্জেমের হাইকোর্টে জামিন

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাজাপ্রাপ্ত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৩ নভেম্বর) বিচারপতি মো.বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।