যাদের পায়ে চপ্পল ছিল না, তারা রোডমাস্টার নিয়ে ঘুরে বেড়ায় : মির্জা ফখরুল - জনবার্তা
ঢাকা, , |

যাদের পায়ে চপ্পল ছিল না, তারা রোডমাস্টার নিয়ে ঘুরে বেড়ায় : মির্জা ফখরুল

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাসীনদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যাদের পায়ে চপ্পল ছিল না তারা এখন রোডমাস্টার নিয়ে ঘুরে বেড়ায়। আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আওয়ামী লীগ যখনই আসে তখন গণতন্ত্র উধাও হয়ে যায়। ৭৫-এর আগেও গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল, জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৭ জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।