ভারত-পাকিস্তান মহারণে ব্যাটিংয়ে কোহলিরা - জনবার্তা
ঢাকা, , |

ভারত-পাকিস্তান মহারণে ব্যাটিংয়ে কোহলিরা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশের জমজমাট লড়াই উপভোগ করতে পারেননি ভক্ত-সমর্থকরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় মোকবেলায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচেও আগে ব্যাট করেছে ভারত। পাকিস্তানি বোলারদের তোপে সেদিন রোহিত শর্মার দল অল আউট হয়েছিল ৪৮.৫ ওভারেই। সে ম্যাচে দলে ছিলেন না কেএল রাহুল। তবে চোট কাটিয়ে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরছেন তিনি।

এদিকে ভারতের বিপক্ষে এবারের আসরের দ্বিতীয় মোকাবেলায়ও একদিন আগেই একাদশ প্রকাশ করেছেন পাকিস্তান।

পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ

ভারতের একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।