বিশ্বের সবচেয়ে বড় সাপটিকে গুলি করে হত্যা করলো শিকারিরা - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে বড় সাপটিকে গুলি করে হত্যা করলো শিকারিরা

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৭, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিলের গহীন বন আমাজনে সন্ধান পাওয়া বিশ্বের সবেচেয়ে বড় সাপটিকে গুলি করে হত্যা করেছে শিকারিরা। মঙ্গলবার (২৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্র্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অবস্থিত আমাজনের বনিতো গ্রামের ফরমোসো নদীতে গত ২৪ মার্চ নর্দান গ্রিন অ্যানাকোন্ডার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মাত্র পাঁচ সপ্তাহ আগেই নর্দান গ্রিন অ্যানাকোন্ডা বা অ্যানা জুলিয়া নামক সাপটির সন্ধান পাওয়া যায়।

বিশেষজ্ঞরা জানান, ২৬ ফুট লম্বা ও ৪৪০ পাউন্ড ওজনের সাপটি গাড়ির টায়ারের মতো মোটা ছিল। আর এর মাথা ছিল মানুষের মাথার সমান।

গ্রিন অ্যানাকোন্ডার খবর পওয়ার পরই ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ফ্রিক ভঙ্ক বিশালাকার অ্যানাকোন্ডার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে অ্যানাকোন্ডার পাশে সাঁতার কাটতে দেখা গিয়েছিল ভঙ্ককে।

ভিডিওটি শেয়ার করে তিনি বলেছিলেন, এটি ২৬ ফুট লম্বা এবং প্রায় ২০০ কেজি ওজনের। নটি দেশের আরও ১৪ জন বিজ্ঞানীর সঙ্গে মিলে আমরা বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতি অ্যানাকোন্ডা আবিষ্কার করেছি।

সাপটির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে ভঙ্ক বলেন, অনেক সূত্র থেকে খবর পেয়েছি যে, সাপটিকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আমি খুব দুঃখিত এবং একই সঙ্গে ক্ষুব্ধ।