বিমান দুর্ঘটনায় ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনসহ নিহত ১০ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমান দুর্ঘটনায় ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনসহ নিহত ১০

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৪, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভাড়াটে সৈন্য দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ ১০ জন নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার তেভের অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়। প্রাইভেট জেটটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল বলে জানা গেছে।

অন্যদিকে, রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রসঅ্যাভিয়েশন জানিয়েছে, ওই প্রাইভেট জেটটি যাত্রীর তালিকায় প্রিগোজিনের নাম ছিল।

জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ওই প্রাইভেট জেটটিতে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। তেভের অঞ্চলের উত্তর-পশ্চিমের খুজেনকিনো গ্রামের কাছেই এই বিমান দুর্ঘটনা ঘটে।