বিএনপি নেতা ইশরাককে গ্রেপ্তারে পরোয়ানা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা ইশরাককে গ্রেপ্তারে পরোয়ানা

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মতিঝিলে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ সোমবার এই আদেশ দেন। এদিন ইশরাকের পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করেন। বিচারক এ সময় সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।