বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করলে হাত ভেঙে দেবে যুবলীগ: নিখিল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করলে হাত ভেঙে দেবে যুবলীগ: নিখিল

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘বিএনপি-জামায়াত যদি আবার ২০১৩-১৪ সালের মতো তাণ্ডব চালানোর চেষ্টা করে, যদি সাধারণ জনগণের ওপর হামলা করে, মানুষ হত্যা করে, তাহলে তাদের সেই হাত ভেঙে চুরমার করে দেবে যুবলীগ। শুধু ঢাকা শহর নয়, সারাদেশেই যুবলীগ এর জবাব দেবে।’ আজ সোমবার রাজধানীর পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে দেশব্যাপী ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে’ শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এ সমাবেশে বক্তব্যে নিখিল এসব কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারাবিশ্ব বিপদগ্রস্ত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পৃথিবীর মানুষ বোঝে কিন্তু বিএনপি-জামায়াত তা বোঝে না। তারা ইস্যুটিকে সামনে এনে বর্তমান সরকারের পতন চায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চেয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। ২০১৪-১৫ সালেও এই দাবি তুলে তারা দেশে হরতাল-অবরোধ ডাকে। সেসময় বিএনপি-জামায়াত দেশের অনেক মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভালো আছে।’

মাইনুল হোসেন খান নিখিল আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের শত্রু, তারা স্বাধীনতার শত্রু। একাত্তরে তারা এদেশের স্বাধীনতা চায়নি। জিয়াউর রহমান সেই পরাজিত শক্তিকে, স্বাধীনতার শত্রু জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এরা যখনই আবার ক্ষমতায় আসবে, তখনই বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে, জঙ্গি হামলার শিকার হবে, বাংলাদেশের মানুষ বিপথগামী হবে। অতএব তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

এছাড়া আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মনসহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।