‘বাম-ডান সবাই মিলে শেখ হাসিনাকে উৎখাতে উঠে পড়ে লেগেছে’ - জনবার্তা
ঢাকা, , |

‘বাম-ডান সবাই মিলে শেখ হাসিনাকে উৎখাতে উঠে পড়ে লেগেছে’

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাম-ডান সবাই মিলে একাকার হয়ে গেছে। তারা সবাই মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে। প্রস্তুত আছে জঙ্গিবাদের বিরুদ্ধে। ভোটচোরদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে আমরা প্রস্তুত। ওদের রুখতে হবে, জঙ্গিবাদ রুখতে হবে। স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে। আমরা মাঠে আছি। আপনারা সজাগ থাকবেন।