বরিশালে বিএনপির সমাবেশ: ৬ জেলায় ব্যাপক প্রচার-প্রচারণা - জনবার্তা
ঢাকা, , |

বরিশালে বিএনপির সমাবেশ: ৬ জেলায় ব্যাপক প্রচার-প্রচারণা

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

১০ দফা দাবিতে বরিশালে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। বিগত ৫ নভেম্বরের ন্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলেও শেষ পর্যন্ত জিলা স্কুল মাঠে অনুমতি পেয়েছে। সমাবেশে ব্যাপক লোকসমাগমের জন্য চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ।