ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর (রবিবার ও সোমবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হবে। এই কর্মসূচি শেষ না হতেই আবারও অবরোধের ডাক দিল দলটি। শুক্র ও শনিবার- দু’দিনের বিরতি দিয়ে রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ পালন করবে বিএনপি।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে। দলটির সভাপতি অলি আহমদ আগামী ১২ ও ১৩ নভেম্বর সারাদেশে অবরোধের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করার ডাক দিয়েছে বাংলাদেশ লেবার পার্টিও।