ফরিদপুরে আওয়ামী লীগের ঘাঁটিতে ‘নৌকাডুবি’ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আওয়ামী লীগের ঘাঁটিতে ‘নৌকাডুবি’

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ৯৪২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (নারকেলগাছ) মো. আলী আকসাদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. সাইফুর রহমান পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।

আলফাডাঙ্গা সদর ইউপিতে খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী সোহরাব হোসেন। তিনি পেয়েছেন ১ হাজার ৯৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামান (চশমা) পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট।

গোপালপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল খান (চশমা) ৫ হাজার ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইনামুল হাসান পেয়েছেন ২ হাজার ৬৭১ ভোট।

বুরাইচ ইউপিতে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল ওয়াহাব মিয়া (আনারস) ৩ হাজার ৮৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবদুল আলিম খান পেয়েছেন ৩ হাজার ১৮৩ ভোট।