প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২০, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চলমান তাপপ্রবাহের মধ্যে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক ও মাধ্যম বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো একই কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। এ সংক্রান্ত নির্দেশনা কিছুক্ষণের মধ্যে জানানো হবে।