প্রাইভেটকারের নিচে টেনে নেওয়া রুবিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর - জনবার্তা
ঢাকা, , |

প্রাইভেটকারের নিচে টেনে নেওয়া রুবিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকারের নিচে পড়ার পর টেনে নিয়ে যাওয়ায় নিহত রুবিনা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর করা হয়।

আজ বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।