পপুলার হাসপাতালে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পপুলার হাসপাতালে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৩০, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টোর অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ৩টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

পদের নাম: স্টোর অফিসার

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে বিবিএ/এম.কম ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চ্যান ম্যানেজমেন্ট/স্টোর ম্যানেজমেন্ট প্রফেশনাল ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: হাসপাতালে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ৩টি উৎসব বোনাস, আরো অন্যান্য সুবিধা হাসপাতালের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪