নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেনও।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এই ঘটনার তদন্তে নেমেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনায় নাসির ছাড়াও অভিযুক্ত হয়েছেন ক্রিশান কুমার চৌধুরি যিনি একটি ফ্র্যাঞ্চাইজির অন্যতম অংশিদার।

এ ছাড়া আরেকটি ফ্র্যাঞ্চাইজির অংশিদার, পরাগ সাংভি, ব্যাটিং কোচ আসহার জাইদি, ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সিলিয়া সামান ও সহকারী কোচ শাদাব আহমেদ। নাসিরের বিপক্ষে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

৭৫০ ডলারের একটি উপহারের রিসিপ্ট দেখাতে পারেননি নাসির। সেই সঙ্গে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী একটি আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য দিতে ব্যর্থ হয়েছেন নাসির। এমনকি আইসিসির তদন্তে সহযোগীতাও করেননি তিনি।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন নাসির। তবে নাসিরের ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে তার দলও ব্যর্থ হয়েছিল। গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে তারা ছিল তলানিতে।