বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ এর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের দ্বি-পাক্ষিক বৈঠক আমাদের রাজনীতির জন্য ইতিবাচক। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী।
অর্ন্তবর্তীকালীন সরকারের সময়ে আমাদের সাথে তাদের কুটনৈতিক সম্পর্ক ঠিক থাকলেও রাজনৈতিক বিভিন্ন কারনে সম্পর্কের টানাপোড়ন ছিল। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হবে সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু বিগত সময়ে ভারত আমাদের উপর প্রভুত্বসুলভ আচরণ করেন। সীমান্ত হত্যা, তিস্তার পানি চুক্তি, সংখ্যালঘু ইস্যুতে ভারত সবসময় আমাদের সাথে নানা টালবাহানা করে আসছে। ভারত ও তার জনগণ আমাদের শত্রæ নয় কিন্তু ভারতের শাসকদল ক্ষমতাসীন বিজেপি চরম সাম্প্রদায়িক একটা দল। জুলাই আগষ্ট মাসে ছাত্র-জনতা যখন তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছিল তখন এদেশের ফ্যাসিষ্ট ও স্যাডিস্ট শেখ হাসিনা তাদের উপর জুলুম নির্যাতন করে ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা ও ৩০ হাজারের অধিক জনগণকে আহত করেছে। খুন, গুম, অর্থ পাচারসহ দুই শতাধিক মামলার আসামী স্যাডিস্ট শেখ হাসিনার বিচার আর্ন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে শুরু হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও রেড এ্যালার্ট জারি করেছে। অথচ এমন একজন অপরাধীকে আশ্রয় দেয়া কোন অবস্থাতেই গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয়।
শনিবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলার দামোদর ইউনিয়ন শাখা আয়োজিত দামোদর পূর্বপাড়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমির ইঞ্জিঃ শাব্বির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আঃ আলিম মোল্যা, নায়েবে আমির মাওঃ শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ড. মাওঃ আজিজুল হক, খুলনা জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন গাজী, প্রকাশনা সম্পাদক মোঃ হুসাইন আহমেদ, উপজেলা শিবিরের সভাপতি আঃ রহিম খান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ আলাউদ্দিন, ফ ম আঃ রহমান, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাবেক শিবির নেতা অধ্যাপক অহিদুজ্জামান, মুন্সী আঃ সামাদ, আঃ জলিল জমাদ্দার, মোঃ আজগর হোসেন, ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আলামিন, জামিরা ইউনিয়ন সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, দামোদর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি মোঃ হায়দার আলী ভুঁইয়া, সেক্রেটারী আঃ সবুর প্রমুখ।
