দাবদাহের মধ্যেই নেতাদের মুক্তি চেয়ে রিজভীর নেতৃত্বে মিছিল - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাবদাহের মধ্যেই নেতাদের মুক্তি চেয়ে রিজভীর নেতৃত্বে মিছিল

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৩, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ-সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভরদুপুরে প্রচণ্ড রোদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয় নগর গিয়ে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের ডা. আউয়ালসহ নেতাকর্মীরা অংশ নেন।