তিন স্বামী ও তিন সন্তান নিয়ে কেট হাডসনের সুখী পরিবার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন স্বামী ও তিন সন্তান নিয়ে কেট হাডসনের সুখী পরিবার

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভালোবাসার সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন হলিউড অভিনেত্রী কেট হাডসনের কাছে। আর তাইতো তিন ছেলেমেয়ে নিয়ে তিন স্বামীর সঙ্গে সুখী পরিবার গড়ে তুলেছেন হলিউডের এই খ্যাতিমান অভিনেত্রী। এতে পরিবারের সদস্য যদিও অনেক বেড়ে গেছে, তবে প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক জোরালো করতে চেয়েছেন তিনি। জোরালো করতে চেয়েছেন ভালোবাসার সম্পর্ক। বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে বরং তিনি একে দেখছেন অনেকটাই ইতিবাচকভাবে। এর মাধ্যমে যৌথ পরিবারের স্বাদই উপভোগ করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট জানালেন, প্রেমই আসল বন্ধন। সব সময় ভালোবাসা খুঁজেছেন যেমন, ভালোবাসায় ভরিয়েও দিতে চেয়েছেন। আর প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কাজ করেছে সেই রসায়ন। ‘হাও টু লুজ় আ গাই ইন টেন ডেজ’-এর অভিনেত্রী বললেন, ‘বাইরে থেকে দেখলে অস্বাভাবিক ঠেকতে পারে, কিন্তু আমরা দারুণ আছি। তিন সন্তান এবং তাদের তিনজন আলাদা বাবাকে নিয়ে যে পরিবার (ইউনিট) আমি গড়ে তুলেছি, তার ভিত খুব মজবুত। এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।’

কেটের বড় ছেলে রাইডার ১৮ বছরে পা দিলেন। প্রাক্তন স্বামী ক্রিস রবিনসনের সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তান বিংহমের বয়স ১১ বছর। তার বাবা কেটের দ্বিতীয় প্রাক্তন স্বামী ম্যাট বেলামি। আর সর্বকনিষ্ঠ সন্তান কন্যা। ৪ বছরের রানি রোজের জন্ম কেটের বর্তমান স্বামী ড্যানি ফুজিকাওয়ার সঙ্গেই।

তিন সন্তানের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে কথা বলার সময় কেট জানালেন, তিনি এখন বেশি করে নিজের মাতৃত্ব উপভোগ করছেন। প্রথম সন্তান রাইডারের জন্মের সময় তারও বয়স কম ছিল। কেটের দাবি, রাইডারের সঙ্গে বেড়ে উঠেছিলেন তিনিও। তার পর নারী হিসাবে নিজেকে আবিষ্কার করেন। অনেক পথ পেরিয়ে এখন তিনি জীবনের অন্য পর্যায়ে। তাই মাতৃত্ব উপভোগ করতে পারছেন ভরপুর।