জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে দলের পরবর্তী কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।