জনগণকে টাচ করে দেখান: বিএনপিকে যুবলীগ চেয়ারম্যান - জনবার্তা
ঢাকা, , |

জনগণকে টাচ করে দেখান: বিএনপিকে যুবলীগ চেয়ারম্যান

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বেলা তিনটার পরপরই শান্তি সমাবেশে যোগ দিতে যুবলীগের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন। এ সময় বিএনপিকে হুঁশিয়ার করে সংগঠনটির চেয়ারম্যান বলেন, ‘আজকের সমাবেশের মাধ্যমে আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা নিজের সীমার মধ্যে থাকবেন। সেখান থেকে রাজনীতি করেন, আমরা আপনাদের সুযোগ দেব। সাধুবাদ জানাব। কিন্তু জনগণকে ক্ষতিগ্রস্ত করতে এলে আপনারা বাংলাদেশের মাটিতে ছাড় পাবেন না।’

১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে ঢাকাসহ সারা দেশে ২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। তবে ২৪ তারিখে ঢাকায় ওই কর্মসূচি পালিত হয়নি। কারণ, একই দিনে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ছিল। পরে ঢাকার কর্মসূচির তারিখ ৩০ ডিসেম্বর করা হয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বিএনপিকে ঢাকায় গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।