ছাত্রলীগ আছে বলেই আপনারা ঘুমাতে পারছেন : ছাত্রলীগ সভাপতি - জনবার্তা
ঢাকা, , |

ছাত্রলীগ আছে বলেই আপনারা ঘুমাতে পারছেন : ছাত্রলীগ সভাপতি

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আজকে সুশীলরা টেলিভিশনের পর্দায় সমালোচনা করেন। আপনাদের বলতে চাই—ছাত্রলীগ আছে বলেই আপনারা বউ-বাচ্চা নিয়ে ঘুমাতে পারছেন। ছাত্রলীগ সন্ত্রাস, মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না।’

আজ শনিবার বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনের সময় জয় এ কথা বলেন।