খুলনা মেট্রোপলিটন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির ইফতার মাহফিল - জনবার্তা
ঢাকা, , |

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির ইফতার মাহফিল

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৩০, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক বহুমখী সমবায় সমিতি লি. এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুময়াবার (২৯ মার্চ) নগরীর ক্যান্টন চায়নিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক এহতেশামুল হক শাওন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য রফিউল ইসলাম টুটুল ও মুহাম্মদ নুরুজ্জামান, সাবেক নির্বাহী সদস্য আব্দুল খালেক আজীজী ও মো. আবুল হাসান, সদস্য রফিকুল ইসলাম, হারুন অর রশীদ, মো. ফোরকান আলী প্রিন্স, মো. আমিরুল ইসলাম, মো. আতাহার হোসেন জোয়ারদার, সাইফুল্লাহ বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল ইমাম খান মিঠু, কে এম জিয়াউস সাদাত, ইউসুফ আলী, ডি এম রেজা সোহাগ, সাইফুল ইসলাম বাবলু, আহমদ মুসা রঞ্জু, শেখ শামসুদ্দিন দোহা, রকিবুল ইসলাম মতি, বশির হোসেন, সাইফুল্লাহ তারেক, সেলিম গাজী প্রমুখ। পরে বিশ^ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।