ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২২ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৯ ডিসেম্বর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমতি দেয়ার কথা জানান জনসংযোগ কর্মকর্তা মো: আবু নাছের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “গোলাপবাগ খেলার মাঠের কোনও ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে” বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০.৩৭টায় বিএনপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান শর্ত সাপেক্ষে  এই অনুমতি প্রদান করেন।