কারাবন্দি ওলামা দল নেতাদের পরিবারের খোঁজ নিতে বাসায় বাসায় বিএনপিনেতা ফারুক - জনবার্তা
ঢাকা, , |

কারাবন্দি ওলামা দল নেতাদের পরিবারের খোঁজ নিতে বাসায় বাসায় বিএনপিনেতা ফারুক

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কারাবন্দি জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতারা।

আজ বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানাতে নজরুল ইসলামের আদাবরে বাসায় গিয়ে খোঁজখবর নেন নেতারা।

নজরুল ইসলাম তালুকদারের পরিবারকে সাহস দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়। কোনো ভয় পাবেন না। যেকোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার পরিবারের পাশে আছেন।’

এ সময় ওলামাদেরনেতা মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইনসহ ওলামা দলের কেন্দ্রীয় ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।