কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না : মির্জা আব্বাস - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না : মির্জা আব্বাস

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা কাউকে টোকা বা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। একটা সঠিক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই। বিএনপি কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা বিশ্বাস করে না।’

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গণঅবস্থান কর্মসূচিতে মির্জা আব্বাস এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি।