ইলিয়াস কাঞ্চনের ছবির নায়িকা বনশ্রী আর নেই - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইলিয়াস কাঞ্চনের ছবির নায়িকা বনশ্রী আর নেই

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো অভিনেত্রী শাহিনা শিকদার বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পারিবারিক।

পরিবার সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসাকদের সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

১৯৭৪ সালের ২৩ আগস্ট শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম শাহিনা শিকদার বনশ্রীর। ১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় অভিষেক হয় বনশ্রীর। এই ছবিতে ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বাঁধেন তিনি।

অভিনয় জীবনের শুরুতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসায় সফল সিনেমা উপহার দেন অভিনেত্রী। এ ছবির মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন বনশ্রী। এরপর আরও একগুচ্ছ সিনেমায় কাজ করেন অভিনেত্রী। ইলিয়াস কাঞ্চন ছাড়াও জুটি বেঁধেছেন প্রায়ত অভিনেতা মান্না, আমিন খান, রুবেলের মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে।

নব্বইয়ের দশকের ‘সোহরাব-রুস্তম’, ‘মহা ভূমিকম্প’সহ আলোচিত বেশ কয়েকটি সিনেমার নায়িকা ঠাঁই মিলেছিল সরকারের আশ্রয়ণ প্রকল্প।

শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানান জায়গায় ঘুরে ঠাঁই মিলেছিল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে সেখানেই থাকতেন তিনি।