আর্জেন্টিনার হার নিয়ে তর্কাতর্কি : সাভারে দুজন ছুরিকাহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার হার নিয়ে তর্কাতর্কি : সাভারে দুজন ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

দিনটি ভালোই ছিল। দেশজুড়ে বইছিল ফুটবল বিশ্বকাপের হাওয়া। আজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম মাঠে নামা নিয়ে ছিল সমর্থকদের অন্যরকম উত্তেজনা। সেই খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে ঢাকার সাভারে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে দুজন ছুরিকাহত হন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, ‘দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে আল আমিনের শরীরের প্রায় আট থেকে ৯ জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।’