আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যৌথ আয়োজনে হাইব্রিড মডেলে এবার হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট। চারটি ম্যাচ ছাড়া ফাইনাল সহ বাকি সবগুলো ম্যাচই আয়োজিত হবে শ্রীলঙ্কায়। আর এবারের আসরে অংশ নিতে আজ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আজ দেশ ছাড়বে দেশ বাংলাদেশ দল।

আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। কলম্বো জয়ে ক্যান্ডিতে পৌঁছাবে তারা। আর এবারের আসরে প্রথম ম্যাচে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

এদিকে আজ বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়া হয়নি ওপেনার লিটন দাসের। জ্বর আক্রান্ত হওয়ায় তিনি আজ যেতে পারেননি। তবে সুস্থ হইয়্ব ওঠলে আগামীকাল তিনি যাবেন বলে জানা গেছে। এদিকে লিটনের মত দলের সঙ্গে যাওয়া হয়নি তানজিম সাকিবেরও। তবে তিনি আলাদা ফ্লাইটে সেখানে পৌছাবেন বলে জানা গেছে।

আজ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। এশিয়া কাপের ফাইনাল যদি খেলতে পারি… সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং ভালো করতে পারি।’

চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা প্রকাশ করে তাসকিন বলেন, চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।