আদালত বর্জন করে সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালত বর্জন করে সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১-৭ জানুয়ারি সারা দেশে আদালত বর্জনের অংশ হিসেবে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে অবস্থান নেন আইনজীবীরা। এ সময় তাঁরা আদালত বর্জনের সমর্থনে ও নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন।

দিনব্যাপী তাঁদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টসহ দেশের সকল আইনজীবী সমিতিতেই আদালত বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান আইনজীবীরা।