অবরোধের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৫, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। বুধবার (১৫ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এ মিছিল করে তারা।

এসময় আইনজীবীরা অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।

এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।