বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত! - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত!

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৮, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল আলম ওরফে হিরো আলম নাকি এবার বলিউডে কাজ করতে যাচ্ছেন। আর নায়িকা হিসেবে থাকবেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান।

বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন।এরপরই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে। আরব আমিরাতের দুবাই থেকে দেশ রূপান্তরকে হিরো আলম বললেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যতটাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।