তিন আসনে মনোনয়ন ফরম চেয়েছেন রওশন - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন আসনে মনোনয়ন ফরম চেয়েছেন রওশন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৫, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নির্ধারিত সময়ে দলীয় মনোনয়ন ফরম নেননি। তবে সময় শেষ হয়ে যাওয়ার পর দলের মহাসচিব মজিবুল হক চুন্নুকে ফোন করে তিনটি আসনের মনোনয়ন ফরম চেয়েছেন রওশন এরশাদ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্ন বলেন, বেগম রওশন এরশাদ ময়মন‌সিংহ ও রংপুর বিভাগ থেকে তিন‌টি ম‌নোনয়ন ফরম চে‌য়ে‌ছেন।

চুন্ন দাবি করেন, দ‌লের ম‌ধ্যে কো‌নো কোন্দল নেই। রওশন এরশাদ চাইলে তিনি নিজে গিয়ে মনোনয়ন ফরম পৌঁছে দেবেন।

জানা গেছে, রওশন এরশাদ একটি ফরম তার নিজের জন্য, আরেকটি তার ছেলে সাদ এরশাদের জন্য এবং অন্যটি ময়মনসিংহ বিভাগের জাতীয় পার্টির নেতা ডা. কে আর ইসলামের জন্য চেয়েছেন।

এর আগে জাপা মহাসচিব জানিয়েছিলেন, দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের ক্ষেত্রে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, তিনি যখন বলবেন তখনই মনোনয়ন ফরম দেওয়া হবে। বেগম রওশন এরশাদ চাইলে মনোনয়ন ফরম তার বাসায় পৌঁছে দেব।