‘সরকারকে চড়া মূল্য দিতে হবে’ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘সরকারকে চড়া মূল্য দিতে হবে’

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২২, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জনগণকে প্রতিপক্ষ না বানিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন।

তিনি বলেছেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সরকারকে চড়ামূল্য দিতে হবে।

তিনি আজ রাজধানীর মিরপুর-১১ তে পল্লবী অঞ্চল আয়োজিত বিক্ষোভে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, আবু হানিফ, জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন ও যুবনেতা মো. হাসানুল বান্না চপলসহ অন্যান্য নেতারা।

নাসির উদ্দীন বলেন, আওয়ামী বাকশালীরা দেশ ও জনগণের বিরুদ্ধে আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। গণবিরোধী অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে জনগণ আজ রাজপথে ঐক্যবদ্ধ।

পল্লবী ছাড়াও রাজধানীর পান্থপথ, আজমপুর, শেওড়াপাড়া, মিরপুরে বিক্ষোভ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।