দেলোয়ারপুত্র আখতারসহ বিএনপির ৬২ নেতাকর্মীর কারাদণ্ড - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেলোয়ারপুত্র আখতারসহ বিএনপির ৬২ নেতাকর্মীর কারাদণ্ড

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২০, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আখতার হামিদসহ দলটির অঙ্গ সংগঠনের ৬২ নেতাকর্মীকে সাড়ে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর বংশাল থানায় মামলাটি করা হয়েছিল।

সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

বিএনপি নেতা সোহেল-হেলাল-সপুসহ ১৪ জনের কারাদণ্ড

নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর দুপুরে বংশালের নবাব কাটরায় হোটেল সুফিয়া (প্রাইভেট) লিমিটেডের সামনে বিএনপির একদল নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা দোকানপাট ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করে। মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৮০ নেতাকর্মীকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২০১৯ সালের ২৬ জুলাই ৬২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তিন বছর পর ২০২২ সালের ১৪ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।