ইরানের ফরোয়ার্ড মেহেদী তারেমি বল নিয়ে চলে যান ওয়েলস প্রান্তে। সামনে বাধা বলতে ছিলেন শুধু ওয়েলস গোলরক্ষক ওয়েন হেনেসি। হেনেসিকে ফাঁকি দেওয়া কোনো বিষয়ই ছিল না মেহেদীর জন্য। বলটি হালকা উঁচু করে ছেড়ে দিলেই গোল। কিন্তু প্রায় মধ্যমাঠে উঠে এসে গোলরক্ষক বল না ধরে মেহেদীকে ফাউল করে বসেন।

১০ জনের এলোমেলো ওয়েলসের বিপক্ষে দ্রুত আক্রমণ চালায় ইরান। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময় হিসেবে দেওয়া হয় ৯ মিনিট। এই অতিরিক্ত সময়েই জয় পায় ইরান। ৯৮ মিনিটে বদলি হিসেবে নামা রুজবেহ চেশমি প্রথম গোলটি করেন। অতিরিক্ত ৯ মিনিট শেষেও খেলা চালিয়ে যান রেফারি।
১০০ মিনিটের সময়ে পাল্টা আক্রমণ করে লিড বাড়ায় ইরান। এবার গোল করেন ডিফেন্ডার রামিন রেজাইয়ান। গোলটিতে সহায়তা করেন মেহেদী তারেমি। ২ গোল খেয়ে ভেঙে পড়ে ওয়েলস দলের মনোবল। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁদের। আজকের জয় ইরানের জন্য অবশ্যম্ভাবী ছিল। না হলে কাতার বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যেত
