গাজা ছাড়ার পথে ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজা ছাড়ার পথে ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৪, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তর গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার পথে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে ইসরায়েলের আল্টিমেটামের পর এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, গাজা শহর ছেড়ে যাওয়া গাড়িগুলোতে বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী এবং শিশু। তারা আরও জানায়, তিনটি স্থানে গাড়িগুলোকে টার্গেট করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শুক্রবার ইসরায়েলি সামরিক আদেশের পর দক্ষিণ গাজার দিকে যেতে শুরু করে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘জীবন বাঁচাতে চাইলে ফিলিস্তিনিদের অবশ্যই দক্ষিণে সরে যাওয়ার আদেশটি মানতে হবে।’

এদিকে ইসরায়েল ইতোমধ্যে গাজায় স্থল অভিযান শুরু করেছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। গাজা সীমান্তের কাছে বেশ কয়েকটি জায়গায় এই অভিযান চালিয়েছে তারা।